সংগৃহীত
আন্তর্জাতিক

শিশু হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিশু।

রোববার (২৬ মে) ১ প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম। গভীর রাতে দিল্লির এই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: সকালেই প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে রেমাল

প্রতিবেদনে বলেন, শনিবার (২১ মে) গভীর রাতে দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত ৭ নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের কর্মকর্তারা।

দিল্লি ফায়ার সার্ভিস জানান, শনিবার গভীর রাত ১১টা ৩২ মিনিটে তারা পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি বেবি কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডের বিষয়ে কল পায়। এর পরে আগুন নিয়ন্ত্রণে ১৬ টির মতো ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছায়।

হাসপাতালের কর্মকর্তারা জানান, ভবন থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন থাকা ৭ নবজাতক মারা যায়। আরও ৫ শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অবশ্য এই আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত

এই হতাহতের ঘটনায় ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহত ও তাদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা