সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সকালেই প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে রেমাল

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এটি আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে।

আরও পড়ুন: ভারতে ষষ্ঠ দফার ভোট চলছে

রোববার (২৬ মে) সকালে এটি পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে।

শনিবার (২৫ মে) রাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর থাকা গভীর নিম্নচাপটি শনিবার রাতে শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ক্রমে এটি আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে এবং রোববার সকালে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে। এরপর রোববার রাতে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে স্থলভাগে।

এ সময় উপকূলীয় এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। চলতি প্রাক-বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এটিই প্রথম ঘূর্ণিঝড় হতে যাচ্ছে।

আইএমডি আরও বলেছে, রোববার সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং রোববার মধ্যরাতে সাগর দ্বীপ ও খেপুপাড়ার মধ্যবর্তী পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের উপকূল অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: রায়ের কার্যকরী পদক্ষেপ চান ফিলিস্তিনিরা

আবহাওয়া অফিস বলেন, সব ঠিকঠাক চললে রোববার সকালেই রেমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এটি মধ্যরাতে আছড়ে পড়বে স্থলভাগে। তখন তার গতি থাকবে ঘণ্টায় ১১০ - ১২০ কিলোমিটার। সাময়িকভাবে বাতাসের গতি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় হতে পারে ১৩৫ কিলোমিটার। আছড়ে পড়বে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে।

এদিকে রেমালের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রোববার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ এই ছয় জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা