সংগৃহীত
আন্তর্জাতিক

সাগরে নজর আবহাওয়া অধিদপ্তরের

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হতে পারে নিম্নচাপ এই বিষয়টি জানিয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানান যে, ২-১ দিনের মধ্যেই সাগরের মাঝে নিম্নচাপ সৃষ্টি হলে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়বে। এই নিম্নচাপ শুক্রবারের মধ্যে তা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।

এজন্যই বঙ্গোপসাগরে নজর রাখছেন আবহাওয়াবিদরা। এ সময় নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হতে পারে কি না সেদিকেও তারা নজর রাখছেন।

আরও পড়ুন: নির্বাচনের তারিখ ঘোষণা করল ইরান

আলিপুর আবহাওয়া অফিস জানান, আগামী কয়েকদিনের মধ্যে কলকাতাসহ বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় শুধু ঝড়-বৃষ্টি নয়, ভারী বৃষ্টিপাত হতে পারে।

আগামী শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের উপকূলের দুই জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হতে পারে নিম্নচাপ। সেটি পরে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।

তবে এই নিম্নচাপের খবরটি চূড়ান্ত অভিমুখ স্পষ্ট করেনি আবহাওয়া অধিদপ্তর।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা