ফাইল ছবি
আন্তর্জাতিক

রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা।

আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্টের লাশ উদ্ধার

দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে রোববার (১৯ মে) ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে একটি বাঁধ উদ্বোধন শেষে একটি দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যান। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানও নিহত হন।

রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা খুবই মর্মাহত। এ ঘটনায় ইরানকে সহযোগিতার জন্য যা যা প্রয়োজন, আমরা করব। প্রয়োজনে উদ্ধার অভিযানে যোগ দিতে প্রস্তুত রাশিয়ার বিমান।

আরও পড়ুন: ইরানের অন্তবর্তী প্রেসিডেন্ট মোখবের

সামাজিক মাধ্যম এক্সে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভারত ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করায় তার অবদান সব সময় স্মরণ করা হবে।

প্রেসিডেন্টের পরিবার ও ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। এ দুঃসময়ে অবশ্যই ইরানের পাশে থাকবে ভারত।

এক্স পোস্টে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, আমরা গভীরভাবে শোকাহত যে, ইরানের রাষ্ট্রপতি, আমার ভাই ইব্রাহিম রাইসি ও তার প্রতিনিধিদলের একটি হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে।

আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ৩০৮১০ হজযাত্রী

ব্যক্তিগতভাবে আমি ইরান কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ রাখছি এবং গভীরভাবে ঘটনা পর্যবেক্ষণ করছি। আমরা যেকোনো সহায়তা দিতে প্রস্তুত আছি।

এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, এক মাসেরও কম সময় আগে এক ঐতিহাসিক সফরে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে আতিথ্য দিয়েছিল পাকিস্তান। তারা পাকিস্তানের ভালো বন্ধু ছিলেন। তাদের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে পাকিস্তান।

সেই সঙ্গে প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের প্রতি শ্রদ্ধা এবং ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে তার দেশে পতাকা অর্ধনমিত রাখা হবে।

আরও পড়ুন: সম্পূর্ণ পুড়ে গেছে রাইসির হেলিকপ্টার

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি জানান, দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও সহকারী কর্মকর্তাদের মৃত্যুতে দেশটির সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা।

তিনি আরও বলেন, ধৈর্য ও সান্ত্বনার সঙ্গে আমি তাদের এবং তাদের পরিবারের জন্য মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করছি। আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা