সংগৃহীত
আন্তর্জাতিক

পর্যটকবাহী গাড়ি নদীতে, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে বাঙালি পর্যটকবাহী একটি গাড়ি নদীতে পড়ে রবীন্দ্রনাথ পাল (৭২) নামের ১ জন ও গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

শনিবার (১৮ মে) সিকিমের সিংটামের কাছে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: বজ্রপাতে বাড়ি পুড়ে ছাই

নিহতরা হলো, কলকাতার নাগরিক রবীন্দ্রনাথ পাল (৭২) এবং অন্যজন ১ জন গাড়িচালক।

আহতরা হলেন, তাপস পাল (৩৩), কৃষ্ণা পাল (৩৬), মীরা পাল (৬০) ও তাদের ৪ বছরের শিশুও গুরুতর ভাবে আহত হয়

পুলিশ জানান, কলকাতার একটি পরিবার নিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল গাড়িটি। এরপর সিংথামের কাছে সাংখোলা নদীতে কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রানিখোলা নদীতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান গাড়িচালক এবং ৭২ বছর বয়সী কলকাতার বাসিন্দা রবীন্দ্রনাথ পাল। এর পরে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তারা সবাই গ্যাংটকের সেন্ট্রাল রেফারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। সিকিম পুলিশ এই ঘটনাটির তদন্ত শুরু করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা