সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলগামী জাহাজ ভিড়তে দিলো না স্পেন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের উদ্দেশে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে রওনা হওয়া মালবাহী একটি কার্গো জাহাজ যাত্রাবিরতি দেওয়ার জন্য স্পেনের বন্দরে নোঙ্গর করার অনুমতি দেয়নি স্পেন।

বৃহস্পতিবার (১৬ মে) দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধতে প্রস্তুত হামা

বেলজিয়ামের ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যখনই আমরা নিশ্চিত হলাম ইসরায়েলগামী জাহাজটিতে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ রয়েছে, তখনই সেটিকে বন্দরে না ভেড়ানোর সিদ্ধান্ত নেই। স্পেন ও ইসরায়েলের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম এ ঘটনা ঘটল।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের আর কোনো অস্ত্রের প্রয়োজন নেই। এখন সেখানে শান্তির প্রয়োজন। এজন্য বর্তমানে যে পদক্ষেপ নিয়েছি তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এখন থেকে ইসরায়েলগামী কোনো অস্ত্রবাহী জাহাজ স্পেনের কোনো বন্দরে নোঙ্গর করতে পারবে না।

আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইন্দোনেশিয়া

এদিকে ফ্রান্সের দৈনিক এল প্যারিস এক প্রতিবেদনে বলেছে, ডেনমার্কের পতাকাবাহী কার্গো জাহাজটি ভারতের তামিলনাড়ুর রাজ্যের চেন্নাই বন্দর থেকে অস্ত্র ও গোলাবরুদের চালান নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশে যাএা করেছিল। এ সময় যাত্রাপথে বিরতি দেওয়ার জন্য স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দর কার্তেজেনায় নোঙ্গর করার অনুমতি চেয়েছিল। জাহাজটিতে মোট ২৭ টন অস্ত্র ও গোলাবারুদ ছিল।

আরও পড়ুন: বজ্রপাতে প্রাণ গেলো ২ শ্রমিকের

প্রসঙ্গত, ইউরোপের যে কয়েকটি রাষ্ট্র গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের বিরুদ্ধে সবচেয়ে দৃঢ় অবস্থান নিয়েছে, স্পেন তাদের মধ্যে অন্যতম। সম্প্রতি স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা