ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরিয়ানায় চলন্ত বাসে আগুন, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানা প্রদেশে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে ৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত ও দগ্ধ হয়েছেন আরও কমপক্ষে ২৪ জন।

আরও পড়ুন: গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধতে প্রস্তুত হামাস

শুক্রবার (১৭ মে) রাত দেড় টার দিকে প্রদেশটির নুহ জেলায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন এবং তাদের অধিকাংশই তীর্থযাত্রী। বাসটি বৃন্দাবন ও মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। বাসটিতে ছিলেন পাঞ্জাবের হোশিয়ারপুর, লুধিয়ানা ও চণ্ডীগড়ের যাত্রীরা।

নুহ জেলার কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসের ৮ যাত্রীর মৃত্যু হয়।

আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইন্দোনেশিয়া

ঘটনাস্থলে আগুন দেখার সঙ্গে সঙ্গে দ্রুত ছুটে এসে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ সময় দমকল বাহিনী দ্রুত আগুন নেভালেও তার আগেই ৮ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কী কারণে চলন্ত বাসে আগুন ধরল, তা এখনো জানা যায়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

‘ইন্ডিয়া টুডে টিভি’কে বাসটির এক মহিলা যাত্রী জানিয়েছেন, বাসে আগুন ধরে যাওয়ার পর তিনি লাফ দিয়ে প্রাণ বাঁচান। বাসে আগুন ধরেছে দেখে এক বাইক আরোহী চালককে সতর্ক করতে এগিয়ে যান। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে যায়।

আরও পড়ুন: আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত ৩

তিনি আরও বলেন, আমি বাসের নিচ থেকে একটি শব্দ শুনতে পাই। ভেবেছি বাম্পারে ধাক্কা খাওয়ার কারণে এমন আওয়াজ হচ্ছে। পরে পোড়া গন্ধ পেয়ে বুঝতে পারি আগুন লেগেছে।

বাইক আরোহী যখন চালককে আগুন লাগার বিষয়ে সতর্ক করেন, তখন আমি একদম সামনের সিটে বসেছিলাম। তাই প্রাণ বাঁচাতে লাফ দিয়ে দিয়েছিলাম।

ওই নারী পাঞ্জাবের বাসিন্দা ও তীর্থযাত্রা করে বাড়ি ফিরছিলেন। বাসটিতে তার আরও অনেক আত্মীয় ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা