সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

চীনে ছুরি হামলায় ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চীনের ইউনান প্রদেশের জেনসিয়ং কাউন্টির একটি হাসপাতালে এলোপাতাড়ি ছুরি হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ হামলায় অন্তত ২১ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনধসে হতাহত ৫৪

হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কিনা তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার ধরন উল্লেখ করেনি, তবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হাসপাতাল প্রাঙ্গণে একজন ছুরি হাতে দৌড়াচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা দ্য পেপারকে জানান, এটি বেলা ১১টার দিকে ঘটেছে, হামলায় কতজন মারা গেছেন সেই সংখ্যা এখনো জানা যায়নি।

আরও পড়ুন : অ্যাস্ট্রাজেনেকা বাজার থেকে তুলে নিচ্ছে করোনা টিকা

একজন প্রত্যক্ষদর্শী বলেছে, মঙ্গলবারের ‍ওই হামলায় তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন এবং আহতদের মধ্যে ডাক্তাররাও রয়েছেন। রেড স্টার সোশ্যাল মিডিয়া পোস্টে প্রত্যক্ষদর্শীর ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের চারদিক রক্তে ভেসে যাচ্ছে। আহত ব্যক্তিরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করছেন। কঠোর আগ্নেয়াস্ত্র আইনের কারণে চীনে এ ধরনের সহিংস অপরাধ, বিশেষ করে পাবলিক প্লেসে অত্যন্ত বিরল। যদিও আইনটি নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার ব্যাপারে কঠোরভাবে বিধি-নিষেধ আরোপ করে, তবুও গত কয়েক বছরে ছুরিকাঘাতের সংখ্যা বেড়েছে।

প্রসঙ্গত, গত আগস্টে ইউনানে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি ছুরি দিয়ে লোকদের আক্রমণ করার পর দুইজন মারা যান এবং আরও সাতজন আহত হন। এর এক মাস আগে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা