পুরনো ছবি
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৪৭৩৫

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৭৩৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৮ হাজার ১০৮ জন। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলি বাহিনী দখল নিলো রাফা ক্রসিং

এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি জানিয়েছে, রাফায় রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার কথা জানিয়েছে। প্রস্তাব মেনে নেয়ার বিষয়টি মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের জানিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়েহ।

অবশ্য এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বলছে, ইসরায়েলের যেসব দাবি রয়েছে, এ প্রস্তাবে সেসব নেই। কিন্তু তারপরেও আলোচনার জন্য কায়রোতে একটি প্রতিনিধিদল পাঠাবে ইসরায়েলি সরকার।

আরও পড়ুন: ভারতে লোকসভার তৃতীয় দফার ভোট আজ

তবে রাফায় অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা। তাদের সেনারা শহরের পূর্বদিকের লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার বিষয়ে হামাস জানায়, তাদের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়েহ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিকে ফোন করে জানিয়েছেন, হামাস যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে।

মিশরের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী আব্বাস কামালকেও ফোনে একই কথা জানিয়েছেন তিনি। আল জাজিরাকে হামাসের এক কর্মকর্তা বলেন, বল এখন ইসরায়েলের কোর্টে। সেখানেই যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি ঝুলে আছে।

আরও পড়ুন: ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল-১২ বলছে, মধ্যস্থতাকারীদের কাছ থেকে হামাসের প্রতিক্রিয়া জেনেছে ইসরায়েল। এটি এখন খতিয়ে দেখা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া পরে জানানো হবে।

এদিকে যুদ্ধবিরতিতে হামাস রাজি হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন গাজার বাসিন্দারা। রাফার এক বাসিন্দা আল জাজিরাকে বলেন, আশা করি আল্লাহ এটি সহজ করবেন। আমরা আমাদের বাড়ি ফিরে যেতে পারবো।

আরও পড়ুন: ইসরায়েলের পাল্টা হামলায় নিহত ১৯

অপর এক ফিলিস্তিনি বলেন, যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং গাজার পাশে আছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আরেক ফিলিস্তিনি বলেন, আমরা ইসরায়েলি দখলদারিত্ব থেকে স্বাধীনতা পেতে চাই। পশ্চিম তীরে আগ্রাসন বন্ধ চাই। আমরা একটি রাজনৈতিক সমাধান চাই। শুধু সামরিক সমাধান নয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এর প্রতিক্রিয়ায় সেদিন থেকেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল, যা এখন পর্যন্ত তারা অব্যাহত রেখেছে। সূত্র: আল জাজিরা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা