সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের ট্রাক খাদে পড়ে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রাক খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গুলিতে আহত ৩

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে এই দুর্ঘটনা ঘটে ।

পুলিশ জানায়, যাত্রীবাহী ট্রাকটি দেশটির দক্ষিপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের থাট্টা জেলা থেকে শাহ নূরানি মাজারের দিকে যাচ্ছিল। যাত্রাপথে বেলুচিস্তানের হাব জেলায় ঘটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ট্রাকটির ড্রাইভার করিম বখশকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলুচিস্তান প্রাদেশিক পুলিশের উপ বিভাগীয় কর্মকর্তা (এসডিপিও) সাকরো ওয়াজিদ আলী জিও নিউজকে জানান, সড়কে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১২২

দুর্ঘটনার পর যাত্রীদের হাব জেলার জাম গুলাম কাদির হাসপাতালে পাঠানো হয়েছে। সেই হাসপাতালের মর্গের বাইরে দাঁড়িয়ে সাকরো ওয়াজিদ আলী জানান, ‘ট্রাকটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৮ জন। বাকিদের আঘাত সামান্য। নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে।’

দুর্ঘটনা ঘটার পর সেখানে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সমাজকর্মীদের তত্ত্বাবধানে উদ্ধারকাজ শুরু হয়। এই দলের অন্যতম সদস্য ও সমাজকর্মী সাদ এধি সাংবাদিকদের বলেন, বেলা ১১ টার দিকে তারা প্রথম এই দুর্ঘটনা সম্পর্কে জানতে পারেন এবং দুই ঘন্টা তৎপরতা সবাইকে উদ্ধার করতে সক্ষম হন।

আরও পড়ুন : হেপাটাইটিসে প্রতিদিন সাড়ে ৩ হাজার মৃত্যু

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের সদস্যদের স্বান্তনা জানানোর পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা সেবা দিতে জাম গুলাম কাদির হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, পাকিস্তানে সড়ক দুর্ঘটনা বিরল কোনো ব্যপার নয়। প্রতি বছরই সড়ক দুর্ঘটনার কারণে দেশটির বিভিন্ন প্রান্তে উল্লেখযোগ্যসংখ্যক প্রাণহানি ঘটে। পুরোনো ও মেয়াদোত্তীর্ণ গাড়ি, পাহাড়ি পথ এবং অদক্ষ চালক এসব দুর্ঘটনার জন্য দায়ী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা