ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ঈদের দিনেও ইসরায়েলের হামলা, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের দিনেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এ ‍দিন দখলদার বাহিনীর বর্বর হামলায় গাজায় কমপক্ষে ২৫ জন ফিলিস্তিনি ‍নিহত হয়েছেন।

আরও পড়ুন: ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ফিলিস্তিনে ঈদ উদযাপন

বুধবার (১০ এপ্রিল) রাতে গাজার নুসেইরাত ক্যাম্প এলাকায় চালানো হামলায় প্রাণ যায় ১৪ জনের। নিহতদের মধ্যে ৪ শিশুও রয়েছে।

এছাড়া দেইর আল বালাহতে চালানো হামলায় আরও ১১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৫ জন নারী রয়েছেন। এর পাশাপাশি অন্যান্য স্থানে বিমান হামলাও চালানো হয়।

আরও পড়ুন: ছত্তিশগড়ে বাস খাদে পড়ে নিহত ১২

মূলত আবাসিক স্থাপনা ও শরণার্থী শিবিরগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

উল্লেখ্য, গত ৬ মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ইতিমধ্যে ৩৩ হাজার ৩০০ ছাড়িয়েছে। সূত্র: আল জাজিরা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা