ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ায় ডুবছে শহর, পালাচ্ছেন বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ওরেনবুর্গ অঞ্চলের ওরস্ক শহর ভয়াবহ বন্যার কবলে পড়েছে। ফলে সেখানকার ৮০০ শিশুসহ প্রায় আড়াই হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

আরও পড়ুন: মোজাম্বিকে ফেরিডুবিতে শতাধিক নিহত

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালেও নগরীর ৬৯৯৫টি আবাসিক ভবন প্লাবিত হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাস বলছে, রাশিয়ার ২টি শহরে বন্যার সাইরেন বেজে উঠলে আরও হাজার হাজার লোককে দ্রুত সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। কারণ অন্তত ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ২টি প্রধান নদী ভয়াবহভাবে ফুলে-ফেঁপে উঠেছে।

উরাল পর্বতমালা ও সাইবেরিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে দ্রুত বরফ গলে রাশিয়ার কয়েকটি বৃহত্তম নদী প্লাবিত হয়েছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ হাজার ৫০০ বাড়িঘর বন্যার কবলে পড়েছে। এছাড়া আরও কয়েক হাজার বাড়ি ঝুঁকিতে রয়েছে।

আরও পড়ুন: তিউনিশিয়ায় নৌকাডুবিতে নিহত ১৩

সংবাদ মাধ্যমটি বলছে, ইউরোপের তৃতীয় বৃহত্তম 'উরাল' নদীটি গিয়ে কাস্পিয়ান নদীতে প্রবাহিত হয়েছে। গত শুক্রবার (৫ এপ্রিল) উরাল পর্বতমালার দক্ষিণে ওরস্ক শহরে একটি বাঁধ ভেঙে প্লাবন হয়। এরপর থেকে প্রায় সাড়ে ৫ লাখ বাসিন্দার শহর ওরেনবুর্গে পানির স্তর বাড়ছেই।

ইরতিশের উপনদী তোবোল-এর তীরবর্তী শহর কুরগানের সাইরেন বাজিয়ে লোকজনকে দ্রুত সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

সেখানকার গভর্নর ভাদিম শুমকভ বাসিন্দাদের সতর্ক বার্তাটি গুরুত্ব সহকারে নেয়ার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো থেকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুন: পাকিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ২

প্রতিবেদনে আরও বলা হয়, পশ্চিম সাইবেরিয়ার প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল ওরেনবুর্গ, কুরগান ও টিউমেন নদীতে এতো বেশি পানি প্রবাহিত হয় যে, সাথে সাথে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। বিশ্বের বৃহত্তম হাইড্রোকার্বন অববাহিকা এটি।

প্রায় ৮ লাখ বাসিন্দার অঞ্চল কুরগানে ড্রোন ফুটেজে রাশিয়ার ঐতিহ্যবাহী কাঠের বাড়ি ও অর্থোডক্স গির্জার সোনালি কুপোলাদের বিশাল বিস্তৃত পানির মধ্যে আটকা পড়তে দেখা গেছে।

বার্তা সংস্থা তাস জানিয়েছে, কুরগান অঞ্চলের শহর জেভেরিনোগোলভস্কয়ে তোবোল নদীর পানির স্তর মাত্র ২ ঘণ্টার মধ্যে ৭৪ সেন্টিমিটার বেড়েছে। কুরগানে ১৯ হাজারের বেশি মানুষ ঝুঁকিতে রয়েছে। সূত্র: তাস ও রয়টার্স

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা