ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খুজদার শহরে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।

আরও পড়ুন: গাজায় জ্বালানি পাঠাচ্ছে ইরাক

রোববার (৭ এপ্রিল) রাতে খুজদারের ব্যস্ত শপিং এলাকা উমর ফারুক চকে শক্তিশালী এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ সময় নারী ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষ ঈদের কেনাকাটায় ব্যস্ত ছিলেন।

পুলিশের একজন সিনিয়র অফিসার বলেছেন, বিস্ফোরণে ২ জন নিহত ও আরও ৫ জন আহত হয়েছেন। পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী বাহিনী বিস্ফোরণস্থলে পৌঁছে মৃতদেহ ও আহতদের খুজদার টিচিং হাসপাতালে স্থানান্তর করেছে৷

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৩১৩৭

হাসপাতালের কর্মকর্তারা জানান, এ ঘটনায় আমরা হাসপাতালে ২ টি মরদেহ ও ৫ জন আহত ব্যক্তি পেয়েছি।

পুলিশ কর্মকর্তারা বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উমর ফারুক চকে রেখে চলে যায়। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের আইইডিটি রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণটি ঘটানো হয়।

তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। এ ঘটনার তদন্ত চলছে। সূত্র: ডন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা