ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

গাইবান্ধায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে অনুমোদনবিহীন, অসঙ্গতিপূর্ণ চিকিৎসা কার্যক্রম ও পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব

রোববার (৩ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগ শহরের কলেজ রোড ও মাস্টারপাড়া এলাকায় বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়।

মেডিকেল অফিসার ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া, ড. আয়নাল হক, ড. আল মেহেদী ও পুলিশ সদস্যগণ।

আরও পড়ুন: আগুনে নিহতের ঘটনায় চীনের শোক

এ সময় স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে না থাকায় গাইবান্ধা ক্লিনিককে ৪০০০ টাকা, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০০০ টাকা, নিউ পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০০০ টাকা ও নিউ সানিলা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০০০সহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ডা. সোহেল মাহমুদ বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মোতাবেক অভিযান চলছে। স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা