ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মতবিনিময় সভা 

ভোলা প্রতিনিধি: ভোলায় ইউনিয়ন পর্যায়ে কৈশোর, যুববান্ধব প্রজনন স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের মুক্তিযোদ্ধা কর্নারে শিবপুর ও কাচিয়া ইউনিয়নের ইউনিয়ন শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ও ইউনিয়নের স্বাস্থ্য সেবাদানকারীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বরের যৌথ আয়োজনে ও নারীপক্ষের অধিকার এখানে, এখনই (আর এইচ আর এন-২) প্রকল্পের সহযোগীতায় এ সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: ভোলায় আশা’র কম্বল বিতরণ

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসন কার্যলয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আবু সাইদ।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- ভোলা প্রেসক্লাবের সম্পাদক অভিতাভ রায় অপু, কাচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, শিবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজীব আহম্মেদ ও শিবপুর ইউনিয়নের সচিব রিয়াজ উদ্দিন প্রমুখ।

এ সভার আলোচনায় অংশ নেয় শিবপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মাহাবুবুর রহমান ও অব. এফপিআই শফিকুল ইসলাম।

আরও পড়ুন: বৃষ্টির দোহাইতে সবজির বাজার চড়া

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন তারুণ্যের কন্ঠস্বরের ভোলা জেলার সমন্বয়কারী আব্দুল্লাহ নোমান।

বক্তরা বলেন, কিশোর-কিশোরী, তরুণ ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সচেতনতায় কাজ করছে ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম। এ প্রকল্পটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন লক্ষ্য অর্জনে গুররুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রাপ্তবয়স্কদের অভিজ্ঞতা রয়েছে। তরুণদের রয়েছে কাজ করার শক্তি। এই ২ মিলিয়ে সমাজকে পরিবর্তন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা