ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

একদিনে ৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ৫০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা কৃষকদের

সোমবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন শনাক্ত হওয়ায় এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ১৩৮ জনে।

এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৭৭ জনই রইল।

আরও পড়ুন: ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ৪

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৮২৮ জন। এ সময় ৪৫০ টি নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.১১ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.১০ শতাংশ।

আরও পড়ুন: আজ আওয়ামী লীগের যৌথসভা

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়। এছাড়া ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২ দিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা