ছবি : সংগৃহিত
স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ১৫

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিশ্বে আরও ২০২ মৃত্যু

একই সময়ে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে পাঁচ জন ভর্তি হয়েছেন।

শনিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : বিশ্বে আরও ২৭৬ প্রাণহানি

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩১ জন এবং অন্যান্য বিভাগে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৯৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫১০ জন এবং ঢাকার বাইরে ৪৬৭ জন।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে

অপরদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২২ জন। এর মধ্যে ঢাকায় ৪৭১ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৪৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা