ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে আরও ২৮৯ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৯ জন। এ সময় ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৩৭৯ জন।

আরও পড়ুন : আগামী তিনদিন বাড়বে তাপমাত্রা

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৪৯ হাজার ৩৯৮ জন এবং মৃত্যু হয়েছিল ১২৩ জনের।

আরও পড়ুন : নতুন রাষ্ট্রপতিকে জিনপিংয়ের অভিনন্দন

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ৫ হাজার ৪৫৮ জন আক্রান্ত হয়েছেন রাশিয়াতে। দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ৩২ জন সংক্রমিত হয়েছেন রোমানিয়ায়। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ৫ হাজার ২৭ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়।

এর আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার মানুষ। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৮৩৪ জন।

আরও পড়ুন : আতঙ্কিত না হওয়ার পরামর্শ

গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে জার্মানি। এ সময় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন।

মৃত্যুর দিকে দিয়ে দ্বিতীয়স্থানে থাকা রোমানিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬ জন। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ৩৪ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়।

আরও পড়ুন :টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৬১৫ জনে। শ্বাসতন্ত্রের এ সংক্রামক ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৬০ হাজার ২০০ জনে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা