স্বাস্থ্য

বিশ্বজুড়ে আরও ৭৭০ মৃত্যু

সান নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২১ হাজার ৯২৫ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৭৭০ জন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৭৮ হাজার ৭৭৬ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭০ লাখ ৬১ হাজার ২৩৯ জনে। করোনা থেকে মোট সেরে উঠেছেন ৬৪ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ১৯৫ জন। একদিনে করোনা থেকে সেরে উঠেছেন এক লাখ ৯১ হাজার ৩১ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে জাপান, তাইওয়ান, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, চিলি ও ফ্রান্সের মতো দেশগুলো।

আরও পড়ুন: আক্রান্তে শীর্ষে জাপান

দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯৬৯ জন এবং মারা গেছেন ২২৩ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৬২৫ জন এবং মারা গেছেন ৭০ হাজার ১৮৫ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৭১৭ জন এবং মারা গেছেন ২৭৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৪৭ লাখ ৩১ হাজার ৫০৪ জন এবং মারা গেছেন ১১ লাখ ৩৯ হাজার ৬৭৫ জন।

শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৭৩৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৬২৩ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯৭ হাজার ৬২০ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ৪১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ২০ লাখ ৩৫ হাজার ১৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৪৪৭ জনের।

আরও পড়ুন: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৮

ফ্রান্সে একদিনে শনাক্ত হয়েছেন তিন হাজার ৬৫৩ জন এবং মারা গেছেন ১৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত তিন কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৭৬১ জন এবং মারা গেছেন এক লাখ ৬৪ হাজার ৫১৭ জন। অন্যদিকে জার্মানিতে এ পর্যন্ত মোট শনাক্ত তিন কোটি ৭৮ লাখ ৭৯ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন এক লাখ ৬৬ হাজার ৫২৬ জন।

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৬৬৪ জন এবং মারা গেছেন ৩৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩ লাখ ১১ হাজার ৯৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৬৮০ জনের।

তাইওয়ানে একদিনে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৯২০ জন এবং মারা গেছেন ৪৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৯৭ লাখ ৫৪ হাজার ৬ জন এবং মারা গেছেন ১৬ হাজার ৮৯৪ জন।

এছাড়া বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় চিলিতে সংক্রমিত ১ হাজার ৮২৩ জন এবং মারা গেছেন ২২ জন, ফিলিপাইনে শনাক্ত ১৬২ জন এবং মারা গেছেন ১৮ জন, পেরুতে শনাক্ত ১৮৪ জন এবং মারা গেছেন ১৪ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা