স্বাস্থ্য

বিশ্বজুড়ে আরও ৭৩১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৩১ জনের প্রাণহানি ঘটেছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ৮৭ হাজার ৭৩৯ জন। করোনা থেকে সেরে উঠেছেন ২ লাখ ৪১ হাজার ৩৭০ জন

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮০০

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬৩ লাখ ৮০ হাজার ৫৯৪ জন। আর মোট মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭৩ হাজার ২৫১ জনের। এছাড়া সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৪ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ৩৮৮ জনে।।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: ভেজাল ওষুধ তৈরি, সর্বোচ্চ যাবজ্জীবন

ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় জাপানে মারা গেছেন ১২৪ জন। এ নিয়ে জাপানে মৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৯ হাজার ৬০১ জনে। দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬১২ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৬০ হাজার ৩১৭ জন।

এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৮৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ কোটি ৪৫ লাখ ৯ হাজার ২৬১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৩৬ হাজার ৪৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ১৬ লাখ ২৬ হাজার ১৪৭ জন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মনোনয়ন মঙ্গলবার

বিশ্বে সর্বাধিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৪৩৯ জনে। একদিনে রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৮২৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার ৭৭৪ জন।

এছাড়া একদিনে মেক্সিকোতে ৮২ জন, তাইওয়ানে ৬৩ জন, রাশিয়ায় ৪০ জন, রোমানিয়ায় ৪৩ জন, কানাডায় ৩৬ জন, দক্ষিণ কোরিয়ায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা