ছবি : সংগৃহিত
স্বাস্থ্য

আক্রান্তে শীর্ষে জাপান

সান নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় দেড় লাখের বেশি মানুষ। এ সময়ে শ্বাসতন্ত্রের সংক্রামক প্রাণঘাতী এই রোগে প্রাণ হারিয়েছেন ৮৫৪ জন।

আরও পড়ুন : করোনায় আরও এক মৃত্যু

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ওয়ার্ল্ডওমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬১৮ জন। মারা গেছেন ৮৫৪ জন।

ওয়ার্ল্ডওমিটার্স বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা জাপানে ৪১ হাজার ৪৩৮ জন ও মারা যান ১৬১ জন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি প্রাণহানির রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে মৃতের সংখ্যা ২২৭ জন।

দ্বিতীয় সর্বোচ্চ ২৩ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন তাইওয়ানে। এ তালিকার তৃতীয় সর্বোচ্চ অবস্থানে জার্মানিতে সংক্রমিত ১৯ হাজার ৪৮০ জন। মৃত্যু হয়েছে ১০৭ জনের।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আরও ৭৩১ মৃত্যু

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬৭ লাখ ৮৯ হাজার ১১০ জনে। সারা বিশ্বে মৃতের সংখ্যা ৬৭ লাখ ৭৫ হাজার ৯১০ জনে পৌঁছেছে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা