স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায়  মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এবং নতুন করে আরও ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৯৮ শতাংশ।

বুধবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৪টি ল্যাবে ৩ হাজার ১৯২ জনের নমুনা পরীক্ষা করে ৯৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮২৯ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৬০ জনের মধ্যে সাতকানিয়ায় ১০, বাঁশখালীতে ১, আনোয়ারায় ৯, পটিয়াতে ৩, বোয়ালখালীতে ১০, রাঙ্গুনিয়ায় ২২, রাউজানে ১১, হাটহাজারীতে ৫১, ফটিকছড়িতে ১০, মিরসরাইয়ে ১৩ ও সীতাকুণ্ড উপজেলার ২০ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৪৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৮ হাজার ২৬৭ জন। বাকি ২৯ হাজার ১৭৯ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৭ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৪ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা