স্বাস্থ্য

করোনার প্রতিরোধ করবে গাঁজা

সাননিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা বিশ্ব যখন দিশেহারা তিখন চাঞ্চল্যকর তথ্য দিলেন গবেষকরা। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা নিবন্ধে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা জানান, গাঁজার ভেতরে থাকা দুটি রাসায়নিক যৌগ করোনাভাইরাসের প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোবর্স।

ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের দাবি, গাঁজার ভেতরে থাকা দুটি রাসায়নিক যৌগ (ক্যানাবিজেরোলিক অ্যাসিড এবং ক্যানাবিডিওলিক অ্যাসিড) ভাইরাসের বাইরের স্তরে থাকা শুঁড়ের মতো দেখতে স্পাইক প্রোটিনের বিভিন্ন অংশকে দ্রুত বেঁধে ফেলতে পারে। এ কারণে মানুষের শরীরে ঢুকে ভাইরাসটি মানব কোষে সংক্রমণ ঘটাতে পারে না।

ওরেগন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও অন্যতম মূল গবেষক রিচার্ড ব্রিমেন বলেন, ‘‘গাঁজায় যে দুটি অ্যাসিডকে করোনাভাইরাসের সংক্রমণ রুখে দিতে দেখা গিয়েছে সেগুলো খুবই সাধারণ ও সহজলভ্য। এই অ্যাসিডগুলো শণ এবং শণের নির্যাসে সহজেই পাওয়া যায়। এগুলো গাঁজার টিএইচসি উপাদানের মতো নিয়ন্ত্রিত না এবং মানবশরীরে সুরক্ষাবলয় হিসেবে কাজ করতে পারে।’’


তিনি আরও বলেন, “আমাদের গবেষণায় দেখা গিয়েছে এসিড দুটো করোনাভাইরাসের আলফা ও বেটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সমানভাবে কার্যকর।” এসিড দুটির মাধ্যমে কোভিড প্রতিরোধে নতুন ওষুধ আবিষ্কার করা সম্ভব বলে জানান রিচার্ড ব্রেমেন। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

যদিও যারা নিয়মিত গাঁজা সেবন করেন, তারা যে কোভিড আক্রান্ত হবেন না, তা কিন্তু নয়। তবে গাঁজায় থাকা যৌগ দুটি করোনাভাইরাস প্রতিরোধে বিরাট ভূমিকা রাখতে পারে। এছাড়া, করোনাভাইরাসের নিত্যনতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে গাঁজায় থাকা দুটি এসিড বেশ কার্যকর বলে জানান তিনি।

আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা "জার্নাল অব ন্যাচারাল প্রোডাক্টস-এ প্রকাশিত প্রতিবেদনে গাঁজার ওই দুটি যৌগকে ব্যাবহার করে করোনাভাইরাস প্রতিরোধের চিকিৎসায় নতুন দিগন্ত সৃষ্টি করতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিশেষজ্ঞরা।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা