স্বাস্থ্য

দিনে তিন কাপ কফি, দিতে পারে দীর্ঘ জীবন

এক কাপ ধোঁয়া উঠা গরম কফি! শীতকালে এর চেয়ে অতুলনীয় স্বাদের পানীয় আর কিছুই নেই। আর গরম এক কাপ কফি দিয়ে দিনটি শুরু করতে পারলে সারাটা দিনই যাবে ফুরফরে। আবার কাজের ফাঁকে বিকেলেও আরও এক কাপ কফি হতে পারে। আর দিনে তিন কাপ কফি মানে,আপনি পুরোই নিশ্চিন্ত।

নিশ্চিন্তের কথা এ কারনেই বলছি যে,দিনে তিন কাপ কফি খেলে মানুষের আয়ু বাড়বে। ১০টি ইউরোপীয় দেশের প্রায় পাঁচ লক্ষ মানুষের উপর এই সংক্রান্ত গবেষণা চালিয়ে এই তথ্য জানা গেছে।

গবেষণার জার্নালে প্রকাশিত ( অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন) গবেষনায় বলা হয়, অতিরিক্ত এক কাপ কফি মানুষের আয়ু বাড়াতে পারে,কফি যদি ডিক্যাফিনেটেড বা ক্যাফিনবিহীনও হয়,তাহলেও চলবে। আবার লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা বলছেন, বেশি কফি মানুষকে বেশি সজাগ রাখে এবং একেক জনের শরীরে কফির প্রভাব একেক রকমের ।

অন্যদিকে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস বলছে, সন্তান সম্ভবা নারীদের দিনে ২০০ গ্রামের বেশি ক্যাফিন গ্রহণ ঠিক না। বেশি কফি পান করলে বাচ্চার আকৃতি ছোট হতে পারে।

সুইডেনের উমিয়া ইউনির্ভাসিটির গবেষণা বলছে,দিনে তিন কাপ কফি যাঁরা খান,তাঁদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম অন্যদিকে যাঁরা কফি খান না তাঁদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি থাকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা