স্বাস্থ্য

শীতে বাড়ে আর্থ্রাইটিসের ব্যথা

শীত তরুণদের কাছে উৎসবের ঋতু। তবে বয়স্কদের কাছে ব্যথার ঋতু। তাপমাত্রা কমার সাথে সাথে বাড়ে ব্যাথার যন্ত্রনা। আর এ ব্যথা কতটা অসহ্য তা কেবল তিনিই বোঝেন যারা আর্থ্রারাইটিস, অস্থিসন্ধির ব্যথায় আক্রান্ত।

চিকিৎসকদের মতে, তাপমাত্রা কমলে জয়েন্ট বা অস্থিসন্ধির রক্তনালীগুলো সঙ্কুচিত হয়ে পড়ে। একই সঙ্গে কমে যায় রক্তের তাপমাত্রাও। ফলে, গাঁট শক্ত হয়ে ফুলে যায়।

শীতে আমাদের হার্টের চারপাশে রক্তও তুলনামূলক ঠাণ্ডা হয়ে পড়ে। ঠাণ্ডার জন্যই শরীরের অন্যান্য অংশে রক্ত সঞ্চালনের বেগ কমে যায়। ফলে, ঠাণ্ডা ত্বকে ব্যথার প্রভাব বেশি অনুভূত হয়।

৪০ বছর পেরিয়ে গেলেই সাধারণত আর্থ্রাইটিসে ব্যথা বেশি অনুভব হয়। এতে ভোগেন বেশি নারীরা। আর শরীরের সমস্ত ওজন বহন করে হাঁটু। তাই সবার আগে ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অঙ্গ। ”

রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হলে গাঁট বা অস্থিসন্ধির পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গ বা পুরো শরীরও অনেক সময় আক্রান্ত হয়। তখন শরীরজুড়ে ব্যথা দেখা দেয়। দুর্বল হয়ে পড়ে পেশি। বেঁকে যায় হাত-পা। অনেক সময় জ্বর হয়ে থাকে।

চিকিৎসকদের মতে, বয়স্কদের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। কারণ, বয়স বাড়ার সাথে সাথে শরীরে ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ পদার্থের ঘাটতি দেখা দেয়। ফলে, হাড়ের ক্ষয়, লিগামেন্টগুলোর দৈর্ঘ্য ও নমনীয়তা হ্রাস পায়। যার কারণে জয়েন্টগুলো ফুলে যায়।

এর থেকে রক্ষা পেতে ভিটামিন ডি’র প্রয়োজন পড়ে। সকালের নরম রোদে প্রচুর ভিটামিন ডি থাকে। তাই শীতে গা সকালের নরম রোদে সেঁকে নিলে ব্যাথা থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। ভিটামিন ডি শরীরে প্রবেশ করলে ব্যথা ও জয়েন্টের ফোলাভাব কমে আসে। উষ্ণ হবে শরীর, বৃদ্ধি পায় শরীরের রক্ত সঞ্চালন। ব্যায়াম ও যোগ আসনেও ভাল উপকার পাওয়া যায়।

ব্যাথা ও হাটু ফুলার পরিমান বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিন।

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা