স্বাস্থ্য

প্রবাসীসহ সবাইকে বিনামূল্যে টিকা দেবে সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক . সৌদি আরবের নাগরিক ও সে দেশে অবস্থানরত সবাইকে করোনা ভাইরাসের টিকা বিনামূল্যে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। কর্মকর্তারা আশা করছেন, আগামী বছরের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে এই টিকার আওতায় আনা সম্ভব হবে।

সোমবার ( ২৩ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সবাইকে করোনাভাইরাসের টিকা বিনামূল্যে দেয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়ারের বরাত দিয়ে আল আরাবিয়ার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেল আলী জানান, নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন দেয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে ভ্যাসকিন দেয়ার আগে।

এদিকে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, দেশটির নাগরিক ও বসবাসরত ৭০ শতাংশ মানুষকে করোনাভাইরাসের টিকা বিনামূল্যে দেয়া হবে, যারা এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হননি। কর্মকর্তারা আশা করছেন আগামী বছরের মধ্যে তারা এ লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি ড. আবদুল্লাহ আসিরি বলেছেন, যারা কোভিড-১৯ এর জন্য পজিটিভ পরীক্ষা করেননি, তাদের আগামী মাসে ভ্যাকসিন ক্যাম্পেইনে অগ্রাধিকার দেয়া হবে। সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৭৪১ জন। আর এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৮১১ জন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা