স্বাস্থ্য

করোনার তৃতীয় ঢেউ নিয়ে ডব্লিউএইচওর সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ চলছে। যদি এখনই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করে, তবে ২০২১ সালের শুরুর দিকে ইউরোপজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

রোববার ( ২২ নভেম্বর) দেয়া সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানিয়েছেন। খবর রয়টার্স ও পলিটিকোর। তিনি বলেন, ইউরোপের দেশগুলো করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসার পর গরমের মাসগুলোতে এই ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে ব্যর্থ হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে ইউরোপজুড়ে করোনাভাইরাস সংক্রমণ মারাত্মক রূপ নিয়েছিল। বছরের মাঝামাঝিতে সংক্রমণ বিস্তারের গতি হ্রাস পায় এবং গ্রীষ্মে তা বেশ নিয়ন্ত্রণে চলে আসে। ডব্লিউএইচওর কোভিড-১৯ বিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারো সুইজারল্যান্ডের সলোথার্নার জেইতুং পত্রিকায়

কিন্তু শীতের শুরুতে আবারও সংক্রমণ বাড়তে শুরু করায় সেটিকে সংক্রমণের দ্বিতীয় ঢেউ বলা হচ্ছে। বর্তমানে দৈনিক সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে গত শীতের মতো বা তার থেকেও ভয়াবহ পরিস্থিতি আবার ফিরে আসতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ায় দৈনিক হাজারও মানুষ নতুন করে এ রোগে আক্রান্ত হচ্ছেন। তুরস্কে শনিবার ৫ হাজার ৫৩২ জন নতুন করে শনাক্ত হয়েছেন। এ পরিস্থিতিতেও শীতে তুষারপাত শুরু হওয়ায় সুইজারল্যান্ড পর্যটকদের জন্য তাদের স্কি রিসোর্টগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে গন্ডোলায় (এক ধরনের নৌকা) চড়তে হলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

সুইজারল্যান্ড সরকারের স্কি রিসোর্টগুলো খুলে দেয়ার এ সিদ্ধান্ত পছন্দ হয়নি ডব্লিউএইচও দূত নাবারোর। তিনি সেদিকে ইঙ্গিত করে বলেন, সুইজারল্যান্ডে সংক্রমণ এবং মৃত্যু উভয়ই অনেক বেশি হতে পারে। তবে ভাইরাস নিয়ন্ত্রণে এশিয়ার দেশগুলোর প্রশংসা করেছেন ডেভিড নাবারো।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা