স্বাস্থ্য

দরিদ্র দেশের জন্য ২০০ কোটি ভ্যাকসিন দেবে ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক : ভ্যাকসিন আবিস্কারক উন্নত দেশের রাষ্ট্র প্রধানদের প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বে দরিদ্র দেশের কল্যাণে ২০০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন বিতরন করবে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, ভ্যাকসিন বহনের জন্য তারা এয়ারলাইন্স ও মালামাল বহনকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে।

সোমবার ( ২৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি আরব-ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউিএইচও) করোনা ভ্যাকসিন বণ্টন পরিকল্পনা কোভ্যাক্স-এর অংশ হিসেবে ভ্যাকসিন ও সিরিঞ্জ বিতরণ নিয়ে কাজ করছে ইউনিসেফ। দরিদ্র দেশগুলোর তালিকায় রয়েছে বুরুন্ডি, আফগানিস্তান ও ইয়েমেনসহ অন্যান্য দেশ।

ইউনিসেফের সরবরাহ বিভাগের পরিচালক ইতলেভা কাদিলি এক বার্তায় বলেছেন, ‘এই ঐতিহাসিক ও বিশাল কর্মযজ্ঞের জন্যে যথেষ্ট পরিবহন সক্ষমতা নিশ্চিত করতে অনেক কাজ করতে হবে।ডব্লিউিএইচও, জিএভিআই ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের যৌথ উদ্যোগে পরিচালিত কোভ্যাক্স কর্মসূচির লক্ষ্য হলো কোনো দেশ যেন করোনা ভ্যাকসিন মজুদ করে না রাখে এবং প্রতিটি দেশের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোকে যেন প্রথম ভ্যাকসিন সেবা দেওয়া যায়।

এর আগে গত শনিবার রিয়াদে জি-২০ সম্মেলনে দরিদ্র দেশগুলোতে করোনা ভ্যাকসিনের ন্যায় সঙ্গত বিরতণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন বিশ্ব নেতারা।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা