'সরকারে ভুল সিদ্ধান্তে আমরা নিঃস্ব'
স্বাস্থ্য

'সরকারে ভুল সিদ্ধান্তে আমরা নিঃস্ব'

নিজস্ব প্রতিবেদকঃ

'আমরা কোভিড-১৯ অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন গবেষণায় সফল হওয়ার পরও এগুলো বিদেশ থেকে আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে গণস্বাস্থ্য সংস্থার ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।'

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সারা দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ৩০টি শাখায় করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে এক মিনিট করতালি অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি।

রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র থেকে এতে যোগ দেন ড. জাফরুল্লাহ চৌধুরী। এতে সম্মুখযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টানা এক মিনিট করতালি দেওয়া হয়।

করতালি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নিজেদের ক্ষতির অভিযোগটি তুলে ধরেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, 'এই সরকার ব্যবসায়ী। আমরা প্রথম দেশে অ্যান্টিবডি তৈরি করি। কিন্তু তাদের অংশীদার না করায় তারা আমাদের আর অনুমোদন দেয়নি। এখন তারা বিদেশ থেকে এগুলো আমদানি করবে। এতে আমাদের ১০ কোটি টাকার মতো ক্ষতি হলো। নিঃস্ব হয়ে গেছে গণস্বাস্থ্য কেন্দ্র। আর এটি হয়েছে সরকারের সিদ্ধান্তের কারণে।'

জাফরুল্লাহ আরও বলেন, ‘সরকারের এই ভুল সিদ্ধান্তের জন্য জনগণের কাছে বিচার চাওয়া ছাড়া আর কিছু করার নেই।’

তিনি অভিযোগ করেন, ‘সরকার একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে। যেখানে আমাদের এখানেই অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন আছে, সেখানে সরকারের ভুল সিদ্ধান্তের কারণে বিদেশের কাছে হাত পাততে হবে। প্রথমে চীন এবং পরে জাতিসংঘের কাছে সরকার হাত পেতেছে। নিজেদের সক্ষমতা প্রমাণের সুযোগ না দিয়েই বিদেশের কাছে হাত পাততে হচ্ছে।’

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা