বাংলাদেশ সরকার কুয়েতে ৫০০ জন আইসিইউ নার্স পাঠাবে
স্বাস্থ্য

কুয়েতে ৫শ জন আইসিইউ নার্স পাঠাবে বাংলাদেশ সরকার

প্রশান্ত কথা:

করোনা দুর্যোগ মোকাবিলায় কুয়েতে ৫শ জন ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) নার্স পাঠাবে বাংলাদেশ সরকার । প্রয়োজনীয় সংখ্যক আইসিইউ নার্স নিয়োগের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিবের কাছে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

১৭ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত 'কুয়েত সরকার কর্তৃক বাংলাদেশ থেকে ১০০ জন আইসিইউ ডাক্তার ও ৫০০ জন আইসিইউ নার্স নিয়োগ বিষয়ে স্পষ্টিকরণ' শীর্ষক চিঠিতে বলা হয়, করোনাকালীন দুযোর্গে ১০০ জন আইসিইউ ডাক্তার পাঠানোর সুযোগ নেই তবে স্বাস্থ্যসেবা বিভাগের নার্সিং সেবা-১শাখার ২০ আগস্টের চিঠির পরিপ্রেক্ষিতে ৫০০ জন আইসিইউ নার্স পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

ইতোপূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার্সোনাল-৩ শাখার উপসচিব মোহাম্মদ আবু রায়হান মিঞা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বর্তমানে সারাবিশ্ব করোনা মহামারিতে বিপর্যস্ত। বাংলাদেশে এর মারাত্মক প্রভাব পড়েছে। এ দুর্যোগ মোকাবিলার জন্য বাংলাদেশ সরকার নতুন করে চিকিৎসক, নার্স নিয়োগ দিয়েছে। করোনাকালীন সময়ে ১০০ জন আইসিইউ চিকিৎসক বিদেশে পাঠানোর সুযোগ নেই মর্মে নির্দেশক্রমে অবহিত করা হলো। তবে শেষ পর্যন্ত ৫০০ জন নার্স পাঠানো হবে বলে জানা গেছে।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা