আক্রান্ত ছাড়ালো সাড়ে তিন লাখ, নতুন মৃত্যু ৪০
স্বাস্থ্য

আক্রান্ত ছাড়ালো সাড়ে তিন লাখ, নতুন মৃত্যু ৪০

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৯৭৯ জনে। একই সময়ে নতুন করে আরও এক হাজার ৭০৫ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে পৌঁছেছে তিন লাখ ৫০ হাজার ৬২১ জনে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে এক হাজার ৭০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। একই সময়ে দুই হাজার ১৫২ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ মানুষের সংখ্যা দুই লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

নতুন করে মারা যাওয়া ৪০ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৩ জন নারী।

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা