ছবি: সংগৃহীত
goodnews

সুদ ব্যবসায়ীর কাছ থেকে অসহায় পরিবারের ভ্যান উদ্ধার করে দিয়েছে পুলিশ

এসআর শফিক স্বপন, মাদারীপুর

সুদের টাকা পরিশোধ করতে না পারায় মাদারীপুরের ডাসারে মো. সেকেন্দার মোল্লা (৪৮) নামে এক ভ্যানচালককে মারধর করে ব্যাটারিচালিত ভ্যান, টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কয়েকজন সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে। এদিকে এই ঘটনায় ওই ভ্যানচালক বাদী হয়ে সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে সুদ ব্যবসায়ীদের কাছ থেকে ওই অসহায় পরিবারের ভ্যানটি উদ্ধার করে তাঁদের হাতে তুলে দিয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডাসার থানা পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়নের বেতবাড়ি গ্রামের আজিজ মোল্লার ছেলে অসহায় ভ্যানচালক সেকেন্দার মোল্লা একই ইউনিয়নের আলিসা কান্দি গ্রামের সুদ ব্যবসায়ী আজিজুল বেপারীর কাছ থেকে দীর্ঘদিন আগে ২০ হাজার টাকা সুদে নেন। বিগত মাসগুলোতে তিনি ওই সুদ ব্যবসায়ীকে নিয়মিত সুদের টাকা পরিশোধ করে আসছিলেন। কিন্তু এক মাসের সুদের টাকা পরিশোধ করতে না পারায় ক্ষিপ্ত হয়ে সুদ ব্যবসায়ী আজিজুল বেপারী তাঁর লোকজন নিয়ে ভ্যানচালক সেকেন্দার মোল্লাকে মারধর করে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যান, টাকা ও মোবাইল ফোন কেড়ে নেন বলে জানান সেকেন্দার। এ ঘটনায় ওই ভ্যানচালক বাদী হয়ে সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে সুদ ব্যবসায়ীদের কাছ থেকে ওই অসহায় পরিবারের ভ্যানটি উদ্ধার করে তাঁদের হাতে তুলে দেয়।

অসহায় ভ্যানচালক সেকেন্দার মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আজিজুল বেপারীর কাছ থেকে বেশ কিছুদিন আগে ২০ হাজার টাকা সুদে এনেছি। আমি প্রতি মাসে সুদের টাকা দিলেও গত এক মাসের টাকা দিতে পারিনি। তাই সে তার লোকজন নিয়ে আমার ভ্যান, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে। এজন্য আমি থানায় অভিযোগ দিয়েছি। পরে থানা পুলিশ আমার ভ্যানটি ফেরত এনে দিয়েছে। আমার বাকি মালামাল ফেরত চাই।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে অসহায় পরিবারের ভ্যান উদ্ধার করে তাঁকে দেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের পাওয়া যায়নি।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা