ছবি: সান নিউজ
goodnews

সীমান্তবর্তী দরিদ্র মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তবর্তী শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ ছাড়াও সীমান্ত এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর উপজেলার আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ ক্রফোর্ড নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রীও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের হাতে কম্বল এবং শিক্ষার্থীদের মাঝে খাতা, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী তুলে দেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিতরণকালে বিজিবি অধিনায়ক বলেন, “সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা আর্তমানবতার সেবায় নিয়োজিত। হাড়কাঁপানো শীতে অসহায় মানুষের কষ্ট লাঘব করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিজিবির পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা