ছবি: সান নিউজ
goodnews

মাদারীপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব কল্যাণ সংগঠন’-এর উদ্যোগে এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ওয়াদুদ জনি মিয়াসহ সংগঠনের সদস্যদের অর্থায়নে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের পূর্ব টুবিয়া এলাকায় এসব শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়।

এ সময় মানব কল্যাণ সংগঠন, মাদারীপুর-এর সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী কামাল হোসেন খান জানান, আমাদের সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। যেমন—সংগঠনের মাধ্যমে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান, ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম বিতরণ এবং এমনকি ছাগল বিতরণের মাধ্যমে অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সংগঠনের উদ্যোগে পূর্ব টুবিয়া এলাকায় অর্ধশতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানব কল্যাণ সংগঠন, মাদারীপুর-এর উপদেষ্টা অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, এপেক্স ক্লাব অব মাদারীপুর-এর সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল হক, পাশে আছি মাদারীপুর স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বায়জিদ মিয়া, তারুণ্য পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান প্রমুখ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা