ছবি: সংগৃহীত
goodnews

ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় শহরের প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে এ আয়োজন করে। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় ঝালকাঠির শিক্ষার্থীদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিম এবং অনুষ্ঠান পরিচালনা করেন উন্নয়নকর্মী আজমীর হোসেন।

এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উন্নয়নে সামাজিক ও প্রশাসনিক সহযোগিতা অত্যন্ত জরুরি। বই ও শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ তাদের শিক্ষা গ্রহণে উৎসাহ জোগাবে এবং মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা