goodnews

বগুড়া প্রেসক্লাবের সভাপতি লালু, সম্পাদক নয়ন

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মোজাম্মেল হক লালু পেয়েছেন ১১৮ ভোট। তার নিকটতম এটিএন নিউজের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা পেয়েছেন ৬০ ভোট। মাহমুদুল আলম নয়ন পেয়েছেন ১২৫ ভোট। তার নিকটতম কালেরকণ্ঠের ফটোগ্রাফার আবুল কালাম আজাদ ঠান্ডা পেয়েছেন ৩৭ ভোট। সহ-সভাপতি পদে বিজয়ীরা হলেন আবদুল মোত্তালিব মানিক (কালের খবর), জিএম ছহির উদ্দিন সজল (আরটিভি) ও নাজমুল হুদা নাসিম (যুগান্তর)।

আরও পড়ুন: এফডিসি থেকে হিরো আলমকে বের করে দেওয়া হলো

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান রানা (করতোয়া) ও এসএম কাওছার (সমকাল), কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আজাদ (নয়াদিগন্ত), সাহিত্য সম্পাদক পদে জেএম রউফ (দেশটিভি), ক্রীড়া সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন (উত্তরকোণ) ও পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম (উত্তরকোণ)।

দপ্তর সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় দৈনিক জনকণ্ঠের শফিউল আযম কমল নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্যের ৯ পদে নির্বাচিতরা হলেন রেজাউল হাসান রানু (বগুড়া), আমজাদ হোসেন মিন্টু (বাংলাদেশের খবর), আব্দুস সালাম বাবু (আলো প্রতিদিন), আবদুর রহিম (খোলা কাগজ), তোফাজ্জল হোসেন (খোলা কাগজ), সাজ্জাদ হোসেন পল্লব (প্রভাতের আলো), সবুর আল মামুন (এনএনবি), সাজেদুর রহমান সিজু (প্রভাতের আলো), মেহেরুল সুজন (যমুনা টিভি)।

আরও পড়ুন: কাঞ্চন-নিপুণ প্যানেলকে রক্ষা করতে গিয়ে হেরেছি

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৯৯ ভোটের মধ্যে ১৮৭ ভোট পড়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন মিন্টু, সদস্য শফিউল আযম কমল ও আবদুস সালাম বাবু গণনা শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা