ফিচার

রিকাবীবাজার খাল উদ্ধারে নেই উদ্যোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: ঐতিহ্যের পর এবার অস্তিত্ব হারাতে বসেছে ২০০ বছর পুরোনো মুন্সীগঞ্জের রিকাবীবাজার খালটি। ২০১৮ সাল থেকে শুরু করে কয়েক দফা খালটি খনন ও দখল-দূষণ মুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল স্থানীয় প্রশাসন। তবে গত পাঁচ বছরে কোনো উদ্যোগ নেয়নি তারা। শুধু আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, খালটির দৈর্ঘ প্রায় এক কিলোমিটার। এটি প্রায় দুইশ বছরেরও বেশি পুরোনো। ধলেশ্বরী নদীর কাঠপট্টি ঘাট থেকে এই খালের উৎপত্তি। মিরকাদিম পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ইছামতী নদীর সঙ্গে যুক্ত হয়েছে। এই খাল দিয়ে ‘প্রাচ্যের কলকাতা’ বলে পরিচিত কমলাঘাট নৌ-বন্দরে বড় বড় নৌকা দিয়ে মালামাল পরিবহন করা হতো। চলত লঞ্চও।

এই খালের পানি একসময় স্থানীয়রা পান করত। গোসল করত লোকজন। রান্না-বান্নাসহ গৃহস্থলির সব ধরেণর কাজ করা যেত। বর্ষার সময় পানিতে থৈ থৈ করত খাল। এখন সবই অতীত হয়ে গেছে। খালের বিভিন্ন যায়গা দখল হয়ে গেছে। প্রতিদিন পৌরসভা, বাজারের দোকান এবং বিভিন্ন মার্কেটের ময়লা আবর্জনা খালে ফেলা হচ্ছে। খালটি এখন তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে।

সরেজমিনে দেখা যায়, খালটি উপর কাঁচা-পাকা অন্তত ৮-৯ টি সাঁকো-সেতু রয়েছে। প্রতিটি সাঁকো-সেতুর দুইপাশসহ ১০-১৫ টি স্থানে ময়লার বিশাল বিশাল স্তুপ। সবচেয়ে বেশি রিকাবীবাজার খালের উপর জোড়া সেতুর নিচে ময়লার ভাগার। ধলেশ্বরী ও ইছামতি নদীর মুখ দুটিও নাব্যতা হারিয়ে শুকিয়ে আছে।

খালটি ঘাস ও লতা পাতায় জটলা বেঁধে আছে দেখা গেছে। খালের দক্ষিণ পাশে যেসব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেগুলোর পেছনের অংশ খাল ভরাট করে নির্মাণ করা হয়েছে। উত্তর প্রান্তে খালে খুঁটি পুঁতে দখল করে তৈরি করা হয়েছে কাঠ ও আসবাবের দোকান।

মিরকাদিম পৌর খাল রক্ষা কমিটি সুত্রে জানা যায়, ২০১২ সালে খালটি দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন, গণসাক্ষর সংগ্রহ, জেলা প্রসাশক বরাবর স্মারকলিপি প্রদান, খালের প্রান্তে অবস্থান ও প্রতিবাদ সভাসহ বহু কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন: পরীমনিরা প্রীতিলতা হয়ে আলো জ্বালুক ঘরে ঘরে

তৎকালীন জেলা প্রশাসক খাল রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়ে ছিলেন। বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদও করেছিলেন। জেলা প্রশাসক এখান থেকে বদলি হয়ে যাওয়ার পর সে কাজ আর সামনে এগোয়নি। এরপর আবারও খালটি তার অস্তিত্ব হারাতে বসে।

রিকাবিবাজার পৌর খাল রক্ষা কমিটির সদস্য সচিব এম এ রিন্টু জানান, দোকান ও স্থাপনা নির্মাণ করে খালটি দখল করে নিচ্ছে প্রভাবশালীরা। বাজার, পৌরসভার সব এলাকার ময়লা বজ্য ফেলে খালটি ভরাট হয়েছে। অনেক আন্দোলন করেছি।প্রভাবশলীদের চোখরাঙানিতে পড়েছি। তার পরেও চেয়েছি, মৃত খালটি জীবন ফিরে পাক। প্রশাসন একের পর এক প্রতিশ্রুতি দিল। অথচ খাল রক্ষায় তারা কোন উদ্যােগ নিল না।

আরও পড়ুন: বর্ণ বৈষম্যের দেশে হিরো আলম

রিকাবীবাজার ইউনিয়ন ভূমি কর্মকর্তার গোলজার হোসেন বলেন, বর্তমানে খালটি তার সম্পূর্ণ নাব্যতা হারিয়েছে। খালটির দুপাশে মিরকাদিম পৌরসভা, বাজার কমিটি, পঞ্চয়েত কমিটি, মসজিদ কমিটি, কয়েকটি সমিতি ও কয়েকজন ব্যক্তি অন্তত ২০-২৫টি স্থানে ময়লা ও মাটি ভরাট করে দখল করে নিয়েছে। আমরা তাদের তালিকা তৈরি করেছি। যেহেতু এটি ঐতিহ্যবাহী খাল, তাই দখল উচ্ছেদ করে প্রশাসনের মাধ্যমে দ্রুত সিমানা নির্ধারণ করা দরকার।

খালে পৌরসভার ময়লা ফেলার বিষয়ে জানতে মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন: দেশেই ভালো টাকা ইনকাম করতে পারবেন

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ঢাকা বিভাগ) রণেন্দ্র শংকর চক্রবর্ত্তী জানান, মুন্সীগঞ্জের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাল খননের ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন তারা। এর মধ্য রিকাবিবাজার খালটিও রয়েছে। তবে বড় সমস্যা হচ্ছে দুপাশের দখল, খালের উৎসমুখ ও যে পথ দিয়ে পানি অপসারণ হবে সেগুলো বন্ধ হয়ে গেছ। এগুলো অপসারণ না করে মধ্যভাগে খাল খনন করা হলে পানির প্রবাহ আসবে না। এতে খনন কোন কাজেই আসবে না। জেলা প্রশাসন থেকে খালের সীমানা নির্ধারণ, উৎসমুখ খনন করে দেয়া হলেই খনন কাজ শুরু করা যাবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় সোমবার আমি স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে রিকাবীবাজার খাল পরিদর্শন করেছি। আমরা প্রথমে খালের দৈঘ্য ও প্রস্থ নির্ণয় করবো। তার পর কারা কারা দখল করেছে, তাদের নিজ উদ্যোগ সরানোর সময় দেয়া হবে। তা নাহলে উচ্ছেদ করা হবে। আশা করি আগামী বর্ষা মৌসুমে পানি থাকবে রিকাবীবাজার খালে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা