ছবি: সংগৃহীত
ফিচার

অবিশ্বাস্য হলেও সত্যি

সাননিউজ ডেস্ক: বর্তমানে ব্রাজিলের রিও ডি জেনিরো হতে পেরুর রাজধানী লিমা পর্যন্ত চলাচলরত বাস রুটটিই হলো সবচেয়ে দীর্ঘ বাস রুট। যার দূরত্ব প্রায় ৬ হাজার ৩০০ কিলোমিটার।

তবে অবিশ্বাস্য হলেও সত্য যে, কলকাতা থেকে ইংল্যান্ডের রাজধানী লন্ডন পর্যন্ত চলতো বাস। বাসটি দুই শহরের মাঝে প্রায় ৮ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতো।

কিন্তু এটি একদমই ঠিক। সুদূর লন্ডন থেকে বাস আসত কলকাতায়। সেই বাসে কলকাতায় আসতেন লন্ডনের অভিজাত ধনীরা।

সম্প্রতি এ সম্পর্কিত একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায়- লন্ডনের ভিক্টোরিয়া কোচ স্টেশনে একটি বাসে যাত্রী উঠছেন।

বাসের উপরে লেখা, লন্ডন থেকে কলকাতা। প্রথমে অনেকেই ভেবেছিলেন, ছবিটি হয়তো ভুয়া। কিন্তু না! ১৯৫০-এর দশকে লন্ডন থেকে কলকাতা বাস পরিষেবা ছিল। কী রকম ছিল সেই বাস পরিষেবা?

তত্‍কালীন সময়ের অত্যন্ত ধনী ব্যক্তিরাই ওই বাসে উঠতে পারতেন। টিকিটের দাম ছিল ৮৫ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৮ হাজার টাকা)। তখনকার দিনে ৮ হাজার টাকা খুবই দামি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বাসের টিকিটের একটি ছবিও ভাইরাল হয়েছে।

লাক্সারি বাসটির ট্যাগ লাইন ছিল, ‘Your complete home while you travel’. শাটারস্টকের আর্কাইভের একটি ছবিতে দেখা যাচ্ছে, ১৯৫৭ সালে লন্ডন থেকে কলকাতা যাত্রার সময়ে যুগোস্লোভিয়ায় একটি নদীর ধারে পিকনিক সেরে ফের বাসে উঠছেন প্রায় ২০ জনের মতো ব্রিটিশ নাগরিক।লন্ডন-কলকাতা এই বাস পরিষেবা ১৫টি লাক্সারি ট্রিপ করেছিল বলে ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা