ফিচার

ঠাকুরগাঁওয়ের টাইলস যাচ্ছে অন্য জেলায়, সৃষ্টি হয়েছে কর্মসংস্থান

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনের সৌন্দর্য ও স্থায়ীত্ব বাড়াতে টাইলসের ব্যবহার আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। নতুন নতুন ডিজাইনের টাইলসের জন্য লোকজনকে ছুটতে হয় বিভিন্ন জেলার স্যানিটারী দোকানে।

বাহারী ডিজাইনের টাইলসের চাহিদা মেটাতে ঠাকুরগাঁওয়ে গড়ে উঠেছে কারখানা। বেকারত্ব ঘোচাতে কারখানা স্থাপন করে নিজেরা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন তেমনি কারখানায় কাজ দিয়ে অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৭ নং জগনাথপুর মেম্বার পাড়া এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম সাজু ও আনোয়ার হোসেন সৌাখিন বাড়ি নির্মাণকারীদের চাহিদার কথা মাথায় নিয়ে গড়ে তুলেছেন এসএ টাইলস্ নামের একটি টাইলস্ কারখানা।

শুরুতে ৭ জন শ্রমিক নিয়ে কাজ শুরু করলেও এখন তাদের কারখানায় ১৬ জন শ্রমিক কাজ করছেন। এখানে ১৬ রকমের ব্লক পার্কিং ও জল ছাদের টাইলস তৈরি হচ্ছে। বিভিন্ন ডিজাইনের হওয়ায় তাদের তৈরি টাইলস্ মানসম্মত হওয়ায় এলাকার চাহিদা মিটিয়ে বাইরের জেলায় সরবরাহ করছেন। সিমেন্ট, বালু, নুড়ি পাথর ও এস এস তার দিয়ে তৈরি এসব টাইলস কিনতে ক্রেতাদের চাহিদা বেড়েছে।

এতে ব্যবসা শুরুর ৩ মাসের মধ্যে ব্যাপক সাফল্য পেয়েছেন তারা। কারখানাটি স্থাপিত হওয়ায় সেই এলাকার অনেক বেকার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

শ্রমিকরা জানান, আমরা নিখুঁত ভাবে বাজারের চেয়ে এখানে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো মানে এবং ডিজাইন এ একটু হলেও আলাদা রয়েছে।

উদ্যোক্তা এসএ টাইলস্ পরিচালক শরিফুল ইসলাম সাজু বলেন, শুধু আমাদের নির্মিত ভবনগুলোতেই যে টাইলস্ ব্যবহার হচ্ছে তা না, ব্যক্তি পর্যায়ে যেসব পাকা বাড়ি বা বাণিজ্যিক ভবন তৈরি হচ্ছে, সেগুলোতেও এখন টাইলস্ ব্যবহার হচ্ছে।

ভবনের মেঝে থেকে শুরু করে বাইরের অংশের দেয়াল, এমনকি সীমানা প্রাচীরেও টাইলসের ব্যবহার চোখে পড়ছে। সাশ্রয়ী মূল্য ও টেকসই হওয়ায় মানুষ দিন দিন টাইলস্ ব্যবহারে আগ্রহী হচ্ছেন। আমি আশা করি আমাদের এই উন্নত মানের টাইলস্ গুলো মানুষের মন কাড়বে। সেই সাথে অনেক অর্ডার এসেছে। সবগুলো সেল করলে আমি অবশ্যই লাভবান হবো।

ঠাকুরগাঁও বিসিকের উপ-ব্যবস্থাপক নুরল হক বলেন, জেলায় ২/৩টি টাইলস্ কারখানা গড়ে উঠেছে। আমরা বিসিকের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে আসছি। কেউ ঋণ নিতে চাইলে তাদের সেটারও ব্যবস্থা করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা