ফিচার

রেলওয়ে কারখানায় চাকা সঙ্কটে পড়ে আছে কোচ

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চাকা সঙ্কটের কারণে সক্রিয় করা যাচ্ছে না একটি কোচ। ফলে যাত্রী পরিবহনের জন্য নন এসি এ কোচটি পড়ে আছে কারখানায়। এমন তথ্য জানা গেছে রেলওয়ে কারখানার একটি সূত্রে।

সূত্রটি জানায়, ২০১৬ সালে ব্রডগেজ (বড়) লাইনের জন্য ৫০টি কোচ আমদানি করে সরকার। অত্যাধুনিক এসব রেল কোচ নির্মাণ হয়েছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকাধীন রেলওয়ে ক্যারেজ নির্মাণ কারখানা পিটি ইন্ডাজট্রিজ কেরেতা এপিতে (পিটি ইনকা)।

ওই বহরে চারটি নন এসি কোচও ছিল। প্রতিটি কোচে ২৩টি শয়ন আসন আছে। শুরুতে এসব রেলকোচ চিলাহাটি-ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ও ঢাকা-দিনাজপুর রুটে দ্রুতযান ও একতা এক্সপ্রেস ট্রেনে যুক্ত ছিল।

যান্ত্রিক ক্রটি দেখা দেওয়ায় ২০১৯ সালে মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিয়ে আসা হয়। দীর্ঘদিন ধরে ওই কোচগুলো সংশ্লিষ্ট ট্রেনগুলোতে যুক্ত না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন এর যাত্রীরা। নিয়মিত রেলে যাতায়াত করেন ব্যবসায়ী আতাহার হামিদ।

আরও পড়ুন: আবারও উত্তপ্ত এফডিসি

তিনি জানান, রেলওয়ের টিকিট এখন সোনার হরিণ। এ অবস্থায় গত তিন বছর ধরে নন এসি কোচ না থাকায় রেলওয়ে কর্তৃপক্ষ বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে। তিনি দ্রুত ওইসব কোচগুলো নির্দিষ্ট ট্রেনে যুক্ত করার দাবি জানান।

কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) জয়দুল ইসলাম বলেন, মেরামতের পর এরই মধ্যে তিনটি কোচ রেলের পরিবহন শাখায় হস্থান্তর করা হয়েছে। আর একটি কোচের মেরামত শেষ হলেও চাকা সঙ্কটের কারণে তা হস্থান্তর করা যাচ্ছে না। তবে খুব শিগগিরই এর সমাধান হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা