ফিচার

কোভিড-১৯ মস্তিষ্কের কোষ, স্মৃতি ও ভাষাকে আক্রান্ত করে : গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ মস্তিষ্কের কোষকে সংক্রমিত করে এবং স্মৃতি, চেতনা ও ভাষা নিয়ে কাজ করা মস্তিষ্কের কর্টেক্সের কাঠামোকে প্রভাবিত করতে পারে বলে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত ব্রাজিলীয় এক গবেষণায় বলা হয়েছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস কেন্দ্রীয় স্নায়ু ব্যবস্থায় থাকা সর্বাধিক কোষ অ্যাস্ট্রোসাইটে প্রভাব ফেলতে পারে। এটি নিউরনের জন্য সহায়তা ও পুষ্টি সরবরাহ এবং নিউরোট্রান্সমিটার ও পটাসিয়ামের মতো অন্যান্য পদার্থের ঘনত্বকে নিয়ন্ত্রণ করার মতো কাজ করে। সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

ক্যাম্পিনাস বিশ্ববিদ্যালয়ের (ইউনিক্যাম্প) জীববিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড্যানিয়েল মার্টিনস ডি সুজা বলেন, ‘আমরা প্রথমবারের মতো লক্ষ্য করেছি যে সার্স-কোভ-২ ভাইরাসটি অ্যাস্ট্রোসাইটে সংক্রমিত হয়ে প্রতিলিপি তৈরি করে এবং এটি নিউরনের কার্যকারিতা হ্রাস করতে পারে।’

গবেষণায় বলা হয়েছে, কোভিড-১৯ রোগে মারা যাওয়া ২৬ রোগীর মস্তিষ্কের কোষ নিয়ে করা পরীক্ষার মাধ্যমে মস্তিষ্কে এ ভাইরাসের সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।এ ছাড়া করোনাভাইরাসের হালকা উপসর্গ রয়েছে এমন ৮১ রোগীর ওপরও গবেষণা করা হয়।

ফলাফলে দেখা যায়, এ রোগে আক্রান্ত হওয়ার ৬০ দিন পরেও রোগীদের এক-তৃতীয়াংশের মধ্যে স্নায়ুজনিত সমস্যা যেমন স্মৃতিশক্তিহীনতা, ক্লান্তি, মাথাব্যথা, উদ্বেগ এবং অন্যান্য লক্ষণ ছিল। গবেষণাটি সম্পন্ন হয়েছে ইউনিক্যাম্প ও সাও পাওলো (ইউএসপি) বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ল্যাবরেটরি অব বায়োসায়েন্সেস, ফেডারেল ইউনিভার্সিটি অব রিও ডি জেনেরিও ও ডি’ওর ইনস্টিটিউটের বিজ্ঞানীদের সহযোগিতায়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর কয়েক সপ্তাহের মধ্যেই সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ে ভাইরাসটি। চলতি বছরের মার্চে এটিকে মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এখন পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে তিন কোটি ৮৮ লাখের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ১০ লাখ ৯৭ হাজার ২২৮ জনের।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা