১৫০ সন্তানের বাবা যিনি!
ফিচার

১৫০ সন্তানের বাবা যিনি!

আন্তর্জাতিক ডেস্ক:

১৫০ সন্তানের বাবা হয়ে বিশ্বে আলোচনায় উঠে এসেছেন মার্কিন দেশ যুক্তরাষ্ট্রের নাগরিক জো। তার বয়স মাত্র ৪৯ বছর। শুধুমাত্র লকডাউনেই ৫ সন্তানের ‘পিতা’ হয়েছেন তিনি।

আমেরিকা, আর্জেন্টিনা, ইতালি, সিঙ্গাপুর, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে গিয়ে স্পার্ম ডোনেট করেন তিনি। ২০০৮ সালে তিনি এই কাজ শুরু করেন। এতদিন তিনি যে ১৫০ জনকে স্পার্ম দিয়েছেন তাদের মধ্যে অর্ধেক নারীকে দিয়েছেন কৃত্রিমভাবে। বাকিদের সরাসরি স্পার্ম ডোনেট করেছেন তিনি। এদের মধ্যে অনেক নারীই বিবাহিত, কিন্তু তাদের স্বামীরা ‘নিস্ফল’ অর্থাৎ সন্তানের বাবা হতে অক্ষম।

রুপালি পর্দার ভিকি ডোনারের মতোই এটাও এক স্পার্ম ডোনারের গল্প। করোনা বা লকডাউন তাকে আটকাতে পারেনি। এই মহামারীর মাঝেও কাজ চালিয়ে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্পার্ম ডোনার।

তিনি জানিয়েছেন, লকডাউনেও থেমে থাকেননি তিনি। করোনা তথা লকডাউনের সময় তিনি ছয়জনকে স্পার্ম ডোনেট করেছেন। তাদের মধ্যে তাদের মধ্যে পাঁচজন বর্তমানে গর্ভবতী। আর একজন ইতোমধ্যেই সন্তানের জন্ম দিয়েছেন। তাকে স্পার্ম দিয়েছিলেন গত বছরের শেষের দিক।

জো জানিয়েছেন, ২০২০ সালে মোট ১০ জন নারীকে স্পার্ম ডোনেট করবেন। তাদের মধ্যে পাঁচজনকে ইতোমধ্যে স্পার্ম দিয়েছেন। তারা বর্তমানে সবাই গর্ভবতী। এই সপ্তাহেই আরও পাঁচজনকে স্পার্ম দেওয়ার জন্য বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।

জো লকডাউনের পুরো সময়টাই আর্জেন্টিনায় ছিলেন। সেখানে কয়েকজন নারীকে স্পার্ম দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে লকডাউনে আটকে পড়েন তিনি।

জো বলেন, “সারা বিশ্বে ১৫০ শিশুর বাবা আমি। চলতি বছরে আমার ডোনেট করা স্পার্মে ১০ জন নারী গর্ভবতী হয়েছেন। একটি শিশু দিন কয়েক আগে জন্মগ্রহণ করেছে। করোনার জন্য আমি একটু স্লো হয়েছিলাম বটে! তবে থেমে যাইনি।”

তিনি আরও বলেন, “সন্তানদের জন্মাতে দেখলে আমার খুব ভাল লাগে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখি আমার চেহারার সঙ্গে ওদের মিল রয়েছে।”

জো জানিয়েছেন, “এ কাজটি ঝুঁকিপূর্ণ। নানা ধরনের যৌনবাহিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তবে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। এছাড়াও যদি কোনও নারী স্পার্ম নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করাতে বলেন, তবে তিনি তা করান।” সূত্র: মিরর

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা