‘শয়তানের রূপ’ নিতে কেটে ফেললেন নিজের নাক!
ফিচার

‘শয়তানের রূপ’ নিতে কেটে ফেললেন নিজের নাক!

সান নিউজ ডেস্ক:

পৃথিবীতে অনেক মানুষই রয়েছেন যারা তাদের নিজের রূপে সন্তুষ্ট নয়, আবার এদের মধ্যে অনেকেই রয়েছে যারা সকলের মাঝে নিজেকে ভিন্ন রূপে তুলে ধরতে পছন্দ করে।

তা করতে গিয়ে কিছু মানুষ এমন কাজ করেন, যার জেরে তাদের দেখতে আরও অদ্ভুত লাগে। পছন্দসই রূপ পেতে দেহের বিভিন্ন অঙ্গের বদল ঘটাতেও পিছপা হন না তারা। সম্প্রতি এমনই কাণ্ড করেছে ব্রাজিলের এক ব্যক্তি, যা নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

ব্রাজিলের বাসিন্দা মিকেল ফারো দো প্রাদো। ৪৪ বছরের এই ব্যক্তি নিজেকে বিদঘুটে সাজে তুলে ধরতে পছন্দ করেন। নিজের অঙ্গপ্রত্যঙ্গের পরিবর্তন করতেও ভালবাসেন তিনি। প্রাদোর সাজের সাক্ষ্য বহন করছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সারা মুখে ট্যাটু ছাড়াও চুলের বিভিন্ন পরিবর্তন, দাঁত পাল্টে ফেলা, মুখমণ্ডলের বিভিন্ন অংশে ছিদ্র ও কৃত্রিম শিং— এসব আগেই করেছিলেন তিনি। সম্প্রতি নিজের চেহারা বদল ঘটাতে নাকের একাংশ কেটে বাদ দিয়েছেন। তা দেখেই চমকে গিয়েছেন নেটিজেনরা।

অস্ত্রোপচারের মাধ্যমে নাকের সামনের অংশ কেটে বাদ দিয়েছেন তিনি। তার ‘শয়তানি রূপ’ আরও জোরদার করতেই এই কাজ করেছেন বলে জানিয়েছেন। তার স্ত্রীর দাবি, প্রাদো হলেন বিশ্বের তৃতীয় ব্যক্তি যিনি এই কাজ করলেন।

জানা গেছে, প্রাদো একজন ট্যাটু শিল্পী। তিনি দাবি করেন, তার যন্ত্রণা সহ্য করার শক্তি প্রবল। তাই ট্যাটু বা এই সব পরিবর্তন করতে তার নাকি কোনও অসুবিধা হয় না। তবে প্রাদোই একমাত্র নয়, যিনি লুকস বদলাতে নিজের অঙ্গ কেটে বাদ দিলেন।

এর আগে জার্মানির স্যান্ড্রো নামের এক ব্যক্তি নিজের দুই কান কেটে বাদ দিয়েছেন। কান ছাড়াও তার জিভ, হাতের মতো অংশে এমন পরিবর্তন করেছেন, যা নজর কেড়েছিল নেটিজেনদের। সূত্র: দ্য সান

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা