সৈকতে ১৫ ফুট লম্বা রহস্যময় প্রাণী!
ফিচার

সৈকতে ১৫ ফুট লম্বা রহস্যময় প্রাণী!

সান নিউজ ডেস্ক:

ব্রিটেনের (Britain) সমুদ্র সৈকতে প্রায় ১৫ ফুট লম্বা এক রহস্যময় প্রাণীর (Mysterious Sea Creature) দেহাবশেষ দেখে তাজ্জব বনে গেছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন যে তিনি গত ২৯ জুলাই প্রথম আইন্সডেল সৈকতে ওই অবয়বটি (Mysterious Creature) পড়ে থাকতে দেখেন, তা থেকে অত্যন্ত "দুর্গন্ধ" বের হচ্ছিল।

"এটার চার পায়ের দিকে চারটি পাখনার মতো জিনিস ছিল যা এই অবয়বকে আরো অদ্ভুত দর্শন করে তুলেছিল। এটি প্রায় ১৫ ফুট দীর্ঘ ছিল এবং এর হাড়গুলো চারপাশে ছড়িয়ে ছিল, যার মধ্যে কোনও কোনওটি আবার প্রায় ৪ ফুট দীর্ঘ", বলেন ওই ব্যক্তি।

"এটা দেখে আপনার মনে হতে পারে যে একটি প্রাণীর সঙ্গে আরেকটি প্রাণী যেন যুক্ত হয়ে আছে। এটা কি হতে পারে যে কোনও প্রাণী হয়তো তার বাচ্চার জন্ম দিতে গিয়ে এখানে মারা গিয়েছিল?" বেশ দ্বিধাগ্রস্ত কণ্ঠে একথা বলেন তিনি।

উদ্ভট চেহারার এই প্রাণীটির ছবি আইন্সডেল কমিউনিটি গ্রুপের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল যা অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ছবিটিতে বিশাল ওই প্রাণীকে সমুদ্র সৈকতের বালির উপর পড়ে থাকতে দেখা যায়।

ভাইরাল ছবিটি দেখে অনেকে অনুমান করার চেষ্টা করেছেন যে প্রাণীটি ঠিক কী হতে পারে!

তবে ন্যাচারাল ইংল্যান্ডের ঊর্ধ্বতন কর্তা স্টিফেন অ্যালিফের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দি সান জানিয়েছে, ঐ প্রাণীটির পরিচয় এখনও জানা যায়নি।

উল্লেখ্য, ২০১৭ সালেও একবার ফিলিপিন্সের সৈকতে এমন একটি রহস্যময় সামুদ্রিক প্রাণীর দেহ উপকূলে পড়ে থাকতে দেখা যায়। সেই সময়ও তা নিয়ে অনেক আলোচলা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা