পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়ার আশঙ্কা
ফিচার

পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু

সান নিউজ ডেস্ক:

আবারও পৃথিবীর খুব কাছে আসতে চলেছে গ্রহাণু। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা এই তথ্য জানিয়েছে। বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ২০১৮ ভিপিআই।

নাসার বিজ্ঞানীদের ধারণা, মার্কিন নির্বাচন যখন চলবে তখন এই গ্রহাণু ক্রমশ পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এর ফলে ভূখণ্ডের কতটা ক্ষতি হতে পারে তা এখনও নিশ্চিত হন মহাকাশ বিজ্ঞানীরা। এই গ্রহাণু কি পৃথিবীকে স্পর্শ করতে পারে? সেটা খুঁজে বের করাটাই এখন বড় চ্যালেঞ্জ মার্কিন এই গবেষণা সংস্থার কাছে।

মহাকাশ বিজ্ঞানীরা অবশ্য বলছেন, ধেয়ে আসা গ্রহাণুর ব্যাস খুব বেশি নয়। আনুমানিক প্রায় ছয় ফুটের মতো হতে পারে। যদিও এই বিষয়ে আরও পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা।

নাসার বিজ্ঞানীরা মনে করছেন আঘাত নয়, একেবারে পৃথিবীর শরীর ছুঁয়ে যাবে এই গ্রহাণু! ফলে কিছুটা হলেও ভূখণ্ডে এটি আছড়ে পড়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে এতে বড়সড় কোনও ক্ষতির আশঙ্কা নেই বলেই জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

বিজ্ঞানীদের হিসেবে, ওই গ্রহাণু ৩ নভেম্বরের আগেই চলে আসছে পৃথিবীর কাছাকাছি। উল্লেখ্য, ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার পালোরমার অবজারভেটরিতে প্রথমবার এই গ্রহাণুর অস্তিত্ব সম্পর্কে জানতে পারা যায়। সেই থেকেই মহাকাশ গবেষকরা এই স্পেস-রকটির উপর নজর রাখছিলেন।

গত মাসখানেক আগে কপাল গুনে রক্ষা পায় পৃথিবী। সেবার পাঁচটি গ্রহাণুর পৃথিবীর দিকে ধেয়ে আসার কথা বলা হয়েছিল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা