ফ্যাশন

হোম অফিস, সাজিয়ে ফেলুন নিজের কাজের জায়গা 

সান নিউজ ডেস্ক : করোনা মহামারির দিনে আবার ফিরে এল হোম অফিস। হোম অফিস মানে ঘরে থেকেই অনলাইনে অফিসের কাজ সারা। মিটিং, প্রেজেন্টেশন, কাজ নিয়ে সাধারণ আলোচনা বা অফিসের দায়িত্বগুলো ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারে সেরে ফেলা এখন খুবই সাধারণ ও স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হয়েছে।

বই পড়ার ঘর, শোবার ঘর বা বসার ঘরও হতে পারে হোম অফিসের ভালো স্পেস। তবে সে ক্ষেত্রে জায়গাটা কাজের জন্য স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক হওয়া উচিত। প্রয়োজনীয় সব জিনিস যেন হাতের কাছেই পাওয়া যায়, তা–ও ঠিকঠাক করে নেওয়া জরুরি। এ ছাড়া দিনের অনেকটা সময় যেহেতু এই টেবিল-চেয়ারেই কাটাতে হয়, তাই জায়গাটির সাজে একটু পরিপাটি ভাব থাকলে কাজে মন দেওয়া সহজ হবে।

মিনিমাল সাজ :

যাঁরা খুব গোছানা ও পরিপাটি কাজের জায়গা পছন্দ করেন, তাঁদের জন্য মিনিমাল সাজ সঠিক হবে। মিনিমাল সাজ মানে অল্প আসবাব বা উপাদানেই জায়গাটি সাজিয়ে নেওয়া। ল্যাপটপ বা কম্পিউটারের জন্য একটা ঠিকঠাক টেবিল, টেবিলে প্রয়োজনীয় কাগজপত্র, কলম, চা রাখার মগ/ কাপ—ব্যস, এই তো। কাজের জায়গায় অল্প জিনিস থাকলে প্রয়োজনীয় কোনো কিছু চট করে খুঁজে পেতেও সুবিধা হবে। টেবিলে ফুলদানিতে একগুচ্ছ টাটকা বর্ষার ফুল রাখা যেতে পারে।

অফিসকে ঘর থেকে আলাদা করুন :

ঘরে জায়গা কম থাকলে ছোট আকারের অফিস স্পেসই আদর্শ। সে ক্ষেত্রে আসবাব বাছাই করতে হবে সৃজনশীল উপায়ে। সাধারণত কাজের টেবিলের কারণে ঘরের অনেকটা জায়গা দখল হয়ে যায়। তাই জায়গা বাঁচাতে ভাঁজ দেওয়া বা ফোল্ডিং টেবিল হতে পারে সমাধান। অফিস করার জন্য ঘরের টেবিল টানাটানি না করে কিনে নিতে পারেন ছোট একটা পোল্ডিং টেবিল। কাজ শেষে দেয়ালের সঙ্গেই আবার ঝুলে থাকবে টেবিলটি। ফলে জায়গা বাঁচাবে আর কাজেও ব্যবহার করা যাবে। এই জায়গায় একটু নতুনত্ব আনতে টেবিলের ঠিক ওপরে কাঠের লম্বা সেলফ করে তাতে বই, শোপিচ বা ফুল রাখা যায়। ঘর আর অফিস যেন এক না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন।

প্রাকৃতিক আলো :

অফিসের কাজ মানে সেখানে দরকার পর্যাপ্ত আলো। কারণ, আলো কম থাকলে কাজের প্রতি তৈরি হবে অনীহা। তাই যথেষ্ট সূর্যের আলো যেন থাকে, সেই ব্যবস্থা করতে হবে। জানালার কাছে বা বারান্দার পাশে থাকলে কৃত্রিম আলোর দরকারই হবে না। ঘর থেকে আলাদা করতে বারান্দার এক কোণেও কিন্তু আপনি অফিসের ব্যবস্থা করে নিতে পারেন।

সৃজনশীল কাজের স্বাচ্ছন্দ্যপূর্ণ জায়গা :

রঙের প্রতি যাঁদের আলাদা টান আছে, তাঁদের জন্য রঙিন স্পেস বাড়াবে কাজের প্রতি আগ্রহ। কাজের জায়গার চারদিকে রঙিন পেইন্টিং, লাল, নীল বা সবুজ শোপিচ বা ফাওয়ার ভাস রাখা যেতে পারে। এ ছাড়া টেবিল-চেয়ার, টেবিলে রাখা ল্যাম্পশেড রাখতে পারেন। মেঝের কার্পেটের ক্ষেত্রে গাঢ় ও কয়েক রঙের মিশেলকে প্রাধান্য দিতে পারেন। এতে কাজের জায়গাটি ঘিরে বেশ একটা রঙিন রঙিন আবহ তৈরি হবে।

সবুজে ঘেরা :

কাজের জায়গা সবুজে ঘেরা হলে মানসিক প্রশান্তি পাওয়া যায়। চোখের আরাম হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রাকৃতিকভাবেই প্রচুর অক্সিজেন পাওয়া যায়; যা ঠান্ডা ও ফুরফুরে অনুভূতি দেবে। টেবিলের ওপরে ছোট পটে মানিপ্ল্যান্ট দেওয়া যেতে পারে। মেঝেতে টবে মাঝারি গাছে জায়গাটি অনায়াসেই ছিমছাম করে সাজিয়ে তোলা যায়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা