ফ্যাশন

পছন্দে সাবেক চশমার ফ্রেম

সান নিউজ ডেস্ক : ফ্যাশনের জগতে ফিরছে বাঙালি বাবুয়ানা, পছন্দে সাবেক চশমার ফ্রেম । মনে আছে কি সুকুমার রায়ের সেই গোল ফ্রেমের চশমার কথা ? বাঙালি ‘বাবু’র ছবির সঙ্গে এক দম মামানসই সেই চশমা। কী ভাবছেন, সময়ের নিয়মে হারিয়ে গিয়েছে? আঁটুও না ।

বরং আগের সেই সাবেকি চশমাই ফিরে এসেছে এখনকার ফ্যাশন জগতে । শুধু মাত্র প্রয়োজনে নয়, ফ্যাশন বজায় রাখতেও চশমার ব্যবহার করে অনেকে । এই মুহূর্তে চশমার বাজারের দিকে চোখ রাখলে দেখা যাবে, সাবেক ফ্রেমই এখন চাহিদা সমার আগে।

বিভিন্ন ধরনের চশমা :


১. গোল ফ্রেমের চশমা – হ্যারি পটার বা জন লেনন, গোল ফ্রেমের চশমা সব সময়েই বাজারে থেকেছে। সাবেক হলেও তা এখন বাজারে পুরুষ ও মহিলা নির্বিশেষে ব্যবহার করছেন।

২. ভিনটেজ ক্যাটস আই চশমা – ১৯৬০-এর দশকের জনপ্রিয় চশমার ফ্রেম। প্রধানত মেয়েরাই ব্যবহার করেন এটি।

৩. স্লিম ও ন্যারো ওভাল পড়ার চশমা বা রিডিং চশমা – পড়ার জন্য শুধুমাত্র ব্যবহার করা হলেও অন্যান্য সময়েও ‘নার্ড’ লুক দেওয়ার জন্য এই চশমা ব্যবহার করে থাকেন অনেকেই।

৪. কালো ফ্রেমের চশমা – মোটা কালো ফ্রেমের চশমা সত্যজিৎ রায় বা মৃণাল সেনের দৌলতে জনপ্রিয় ছিল এক সময়। আবার এর চল ফিরেছে। 'কিং ফ্রেম' নামে পরিচিত এই চশমা বুদ্ধিজীবী-লুক এনে দেয় ব্যবহারকারীকে। মূলত পুরুষরাই এই ফ্রেম ব্যবহার করে থাকেন।

৫. উডেন ফিনিশড বা কাঠের স্টাইলিশ ফ্রেমের চশমা – কাঠের ফ্রেম এক বিরল ফ্যাশন। বহুকাল আগে এর প্রচলন ছিল। সম্প্রতি আবার ফিরেছে এর চল।

এছাড়াও অনলাইনের যুগে আরও নানান ধরনের ফ্রেমের চশমা আপনি পাবেন। বেছে নিতে পারেন আপনার পছন্দের ফ্রেম। তবে কোনটা আপনাকে মানাচ্ছে, তা বুঝতে হবে আপনাকেই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা