সংগৃহীত
পরিবেশ

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে বায়ুদূষণের শীর্ষে প্রতিদিনই তিনের মধ্যে থাকছে ঢাকা। এ তালিকায় আজও বায়ুদূষণের শীর্ষে ঢাকার অবস্থান।

আরও পড়ুন: আদম তমিজী হক আটক

রোববার (১০ ডিসেম্বর) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৩৭ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়েছে।

এ ছাড়াও স্কোর ২০৯ স্কোর নিয়ে ২য় স্থানে রয়েছে চীনের চেংডু। তৃতীয় স্থানে ২০৬ স্কোর নিয়ে রয়েছে পাকিস্তানের লাহোর ও চতুর্থ স্থানে ২০২ স্কোর নিয়ে রয়েছে পাকিস্তানের করাচি।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১-২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও স্কোর ৩০১-৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আরও পড়ুন: নভেম্বরে সড়কে ঝড়ল ৪৬৭ প্রাণ

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান জানান, ঢাকার বায়ু দূষণ ধারাবাহিকভাবেই উদ্বেগজনক। এছাড়াও বায়ুদূষণের অনেক উৎসের মধ্যে ইদানিং নির্মাণযজ্ঞও উঠে এসেছে। এমনকি ভবন বা অবকাঠামো নির্মাণে আদর্শ মান মানা হয় না। সরকারি ও বেসরকারি সব উন্নয়নকাজ উন্মুক্তভাবেই করা যাচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা