ছবি: সংগৃহীত
পরিবেশ

ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ভানুয়াতুতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের জেরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এ দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধ শেষ হবে

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটির দক্ষিণাঞ্চলে এ ভূমিকম্প হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস প্রাথমিকভাবে জানিয়েছিল, ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে আঘাত হানা এ ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৩। তবে পরবর্তীতে সে তথ্য পরিবর্তন করে তারা।

আরও পড়ুন: গাজায় নিহত ছাড়াল ১৭ হাজার

গ্রিনিচ সময় দুপুর ১২ টা ৫৬ মিনিটে দেশটির রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৩৮ কিলোমিটার ও ইসানগেল শহর থেকে ১২৩ কিলোমিটার দূরে সমুদ্র তীরের দুরবর্তী একটি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রশান্ত মহাসাগর সুনামি সতর্কতা কেন্দ্র বলছে, ভূমিকম্পের ফলে সৃষ্ট বিপজ্জনক ঢেউ ভূমিকম্পের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার দূরে ভানুয়াতু ও নিউ ক্যালেডোনিয়া উপকূল পর্যন্ত যেতে পারে।

উল্লেখ্য, ওশেনিয়া অঞ্চলের এ দেশটিতে ৩ লাখ ২০ হাজার মানুষের বসবাস। সেখানে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা। মূলত এটি একটি নিচু দ্বীপপুঞ্জ, যা সিসমিক রিং অব ফায়ারে অবস্থিত।

আরও পড়ুন: ২০৩০ পর্যন্ত ক্ষমতায় থাকছেন পুতিন

রিং অব ফায়ার তীব্র টেকটোনিক কার্যকলাপের একটি চাপ, যা দক্ষিণপূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।

এর আগে গত মাসে উত্তর ভানুয়াতুতে একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। বার্ষিক বিশ্ব ঝুঁকি প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্প, ঝড়ের ক্ষতি, বন্যা ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য সবচেয়ে সংবেদনশীল দেশগুলোর মধ্যে একটি ভানুয়াতু। সূত্র: এনডিটিভি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা