ছবি: সংগৃহীত
পরিবেশ

তাপমাত্রা কমার আভাস 

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সারা দেশ থেকে বৃষ্টি বিদায় নিতে পারে। সেই সাথে আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা কমে ক্রমে শীত জেঁকে বসতে পারে।

আরও পড়ুন: ফিলিং স্টেশনে বিস্ফোরণ, নিহত ১

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রায় সারা দেশেই বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যশোরে ৯৬ মিলিমিটার।

এ সময় সারা দেশে আবহাওয়া অফিসের ৪৪ টি কেন্দ্রের মধ্যে তেঁতুলিয়া ও খেপুপাড়া ছাড়া সব জায়গায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৪ মিলিমিটার।

এদিকে রাজধানীতে দিনভর বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন অফিসমুখী মানুষ। কষ্ট হয়েছে শ্রমজীবী মানুষেরও। অফিসে শেষে ঘরমুখী মানুষও দুর্ভোগ পোহায়। কেউ কেউ নিরুপায় হয়ে ভিজেই গন্তব্যে ছোটেন।

আরও পড়ুন: উন্নয়ন অনেক দেশেরই সহ্য হয় না

এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানজট লেগে থাকতে দেখা যায়। কোথাও কোথাও দেখা গেছে জলাবদ্ধতা।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরের পর থেকে বৃষ্টি বিদায় নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এ দিন দুপুরের পর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চেলের কোথাও কোথাও হালকা থেকে মাঝরি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন: ৪১তম বিসিএসে নন-ক্যাডারের ফল প্রকাশ

আজ সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৪ ডিগ্রি সেলিসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এছাড়া আগামী ২ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ৪-৫ ডিগ্রি কমে যেতে পারে। এতে শীত বাড়বে। তবে বৃষ্টি দূর হওয়ায় দিনের তাপমাত্রা বাড়বে বলেও জানিয়েছেন তারা।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ১১-১২ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা কমতে কমতে ১০ ডিগ্রি সেলসিয়াসে নিচে নেমে আসতে পারে।

আরও পড়ুন: ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে এভং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ দিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩২ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা